ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান  জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৩:৫১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৩:৫১:০৬ অপরাহ্ন
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শপথ গ্রহণের পর রাজ্যের ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবারের (১১ মে) মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার অন্তত ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম বড় সিদ্ধান্ত হলো- অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তর করা।

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি প্রচারের মূল ইস্যুই ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগ করেছিল বিজেপি।

এই দল অভিযোগ করে বলেছিল, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং ভোটের রাজনীতির স্বার্থে তাদের পরিচয় গোপন রেখে তৃণমূল কংগ্রেস বসবাসের সুযোগ করে দিয়েছে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে।’

তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি। ভূমি ও রাজস্ব সচিব ও মুখ্যসচিবকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই বিএসএফ জমি বুঝে পাবে।’

বাংলাদেশের সাথে ভারতের মোট ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি।

গত মাসের বিধানসভা নির্বাচনে চিরপ্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। গত ৯ মে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। পরে বিজেপির এই নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বড় নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হওয়ার পর এবারই প্রথম বিশাল জয় পেয়েছে বিজেপি। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়ী হয়েছে দেশটির কেন্দ্রীয় ক্ষমতাসীন এই দল। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন এবং রাজ্যজুড়ে প্রায় ৯০ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়ার মতো স্পর্শকাতর বিভিন্ন ইস্যু নিয়ে ব্যাপক প্রচারের মাঝেই ওই সাফল্য পেয়েছে বিজেপি।


তৃণমূলের সাবেক প্রভাবশালী নেতা ৫৫ বছর বয়সি শুভেন্দু অধিকারী এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর আসনেও তাকে পরাজিত করেছেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক

চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক