ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:৫৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:৫৮:৪৪ অপরাহ্ন
বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেন অংশ নেয়নি, তা খতিয়ে দেখতে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আইনজীবী ফয়সাল দস্তগীর।

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি- এই বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে তিন সদস্যের এই কমিটিকে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমার সই করা কমিটিসংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এখন বিসিবির প্রধান নির্বাচক। তিনি আগেও বিসিবির বেতনভুক্ত ছিলেন। সংবেদনশীল গুরুত্বপূর্ণ এক বিষয়ে বিসিবির স্টাফ রাখায় খানিকটা আলোচনাও হচ্ছে। পাকিস্তানের সাথে চলমান সিরিজে সুমন ব্যস্ত সময় পার করছেন। এই সময়ে বিশ্বকাপে না যাওয়ার তদন্ত কাজও তাকে করতে হবে। সুমন শুধু এই বিশেষ কমিটি নয়, ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসনসংক্রান্ত মন্ত্রণালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কমিটিরও সদস্য।

প্রসঙ্গত, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলেএকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য অনিরাপদ। তাই বাংলাদেশ সেখানে খেলবে না। বিসিবিও মন্ত্রীর পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশ আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি করলেও সেটা হয়নি। বাংলাদেশ আইসিসি উভয় উভয়ের জায়গায় অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি।
 
 
 
 

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস