ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:৫৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:৫৮:৪৪ অপরাহ্ন
বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেন অংশ নেয়নি, তা খতিয়ে দেখতে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীর।

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি- এই বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে তিন সদস্যের এই কমিটিকে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমার সই করা কমিটিসংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এখন বিসিবির প্রধান নির্বাচক। তিনি আগেও বিসিবির বেতনভুক্ত ছিলেন। সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এক বিষয়ে বিসিবির স্টাফ রাখায় খানিকটা আলোচনাও হচ্ছে। পাকিস্তানের সাথে চলমান সিরিজে সুমন ব্যস্ত সময় পার করছেন। এই সময়ে বিশ্বকাপে না যাওয়ার তদন্ত কাজও তাকে করতে হবে। সুমন শুধু এই বিশেষ কমিটি নয়, ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসনসংক্রান্ত মন্ত্রণালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কমিটিরও সদস্য।

প্রসঙ্গত, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলেএকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য অনিরাপদ। তাই বাংলাদেশ সেখানে খেলবে না। বিসিবিও মন্ত্রীর পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশ আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি করলেও সেটা হয়নি। বাংলাদেশ ও আইসিসি উভয় উভয়ের জায়গায় অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি।
 
 
 
 

কমেন্ট বক্স