ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

১০ হাজার টন চিনি কিনবে সরকার

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:৪৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:৪৪:২২ অপরাহ্ন
১০ হাজার টন চিনি কিনবে সরকার
রমজান মাসে চিনির চাহিদা বেড়ে যায়। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে অভ্যন্তরীণ উৎস থেকে ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চিনি সংগ্রহ করা হবে।বুধবার (২০ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় এক লাখ ৪৪ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইতিমধ্যে ৫ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহ করেছে। স্থানীয়ভাবে আরও ১০ হাজার টন চিনি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। মোট চাহিদার পরিপ্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবি’র ফ্যামিল কার্ডধারী প্রায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে প্রতি মাসে ভর্তূকি মূল্যে এ চিনি সরবরাহ করা হবে। 

স্থানীয়ভাবে ১০ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। দরপত্র প্রণয়ন ও দাখিলের জন্য ন্যূনতম ২৮ দিন সময় ধার্য থাকলেও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪ জুন তারিখের সভায় টিসিবি’র জন্য স্থানীয় দরপত্র আহ্বানের ক্ষেত্রে দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়সীমা ২৮ দিনের পরিবর্তে ১৪ দিন অনুমোদন করা হয়। সেই পরিপ্রেক্ষিতে দরপত্র দাখিলের সর্বশেষ তারিখ ২০২৪ সালের ৩১ অক্টোবর। কিন্তু এই দরপত্রের বৈধতার মেয়াদ ৯ ডিসেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দরপত্র উন্মুক্ত করা হলে ২টি দরপত্র পাওয়া যায়। এরমধ্যে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড প্রতি কেজি চিনির দাম উল্লেখ করে ১১৬.৮৫ টাকা এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতি কেজি চিনির দাম উল্লেখ করে ১১৯.৯৫ টাকা। অন্যদিকে প্রতি কেজি চিনির দাপ্তরিক প্রাক্কলিত দাম ১২৩.৩০ টাকা।

দরপত্র মূল্যায়ন কমিটির পর্যালোচনায় ২টি দরপত্রই রেসপন্সিভ হয়। তবে সর্বনিম্ন দরদাতা হিসেবে কমিটি মেঘনা সুগার রিফাইনারির নাম সুপারিশ করে। প্রতিষ্ঠানটি ৫০ কেজি’র বস্তায় অগ্রিম আয়কর, প্রযোজ্য মূসক এবং টিসিবি’র গুদামগুলোতে পরিবহন খরচসহ প্রতি কেজি ১১৬.৮৫ টাকা দরে ১০ হাজার মেট্রিক টন চিনি সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ১১৬ কোটি ৮৫ লাখ টাকা।

সূত্র জানায়, এই চিনি ২০০৫ সালের পবিত্র রমজান মাসে বিক্রির লক্ষ্যে ফেব্রুয়ারি মাসে গ্রহণ করা হবে। রমজানে চিনির পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার