ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১০:২১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১০:২১:১২ পূর্বাহ্ন
ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতিলাইফ সাপোর্টেআছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবে ইরানের জবাব দেওয়ার পর ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করে একথা বলেন।

তার কথার মধ্য দিয়ে ইরানের সংঘে সংঘাত আবার উসকে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ইরান। তারপর পাকিস্তানের অনুরোধে এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান ট্রাম্প।

এই যুদ্ধবিরতি চলার মধ্যেই মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব ইরানকে পাঠায় যুক্তরাষ্ট্র। রবিবার সেই প্রস্তাবেরই জবাব দিয়েছে ইরান।

এতে তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়ার পাশাপাশি যুদ্ধ ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছে, হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে বলেছে, আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে এবং ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে।

ট্রাম্প তাৎক্ষণিকভাবেই ইরানের এই জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন।

এমন পরিস্থিতিতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন কোথায় দাঁড়িয়ে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) আমাদের কাছে যে আবর্জনা (জবাব) পাঠিয়েছে, সেটি পড়ার পর আমি বলব- যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। আমি তাদের পুরো জবাবটি পড়িওনি।

‘আমি বলব যুদ্ধবিরতি এখন মারাত্বক লাইফ সাপোর্টে। যেখানে চিকিৎসক এসে বলবে, স্যার আপনার প্রিয়জনের বাঁচার সম্ভাবনা মাত্র শতাংশ।

তবে যুদ্ধবিরতি নিয়ে এমন মন্তব্য করার পর ট্রাম্প একথাও বলেছেন যে, তার প্রশাসন এখনও একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ