ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১০:২১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১০:২১:১২ পূর্বাহ্ন
ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবে ইরানের জবাব দেওয়ার পর ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করে একথা বলেন।

তার এ কথার মধ্য দিয়ে ইরানের সংঘে সংঘাত আবার উসকে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর পাকিস্তানের অনুরোধে এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান ট্রাম্প।

এই যুদ্ধবিরতি চলার মধ্যেই মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব ইরানকে পাঠায় যুক্তরাষ্ট্র। রবিবার সেই প্রস্তাবেরই জবাব দিয়েছে ইরান।

এতে তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়ার পাশাপাশি যুদ্ধ ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছে, হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে বলেছে, আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে এবং ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে।

ট্রাম্প তাৎক্ষণিকভাবেই ইরানের এই জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন।

এমন পরিস্থিতিতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন কোথায় দাঁড়িয়ে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) আমাদের কাছে যে আবর্জনা (জবাব) পাঠিয়েছে, সেটি পড়ার পর আমি বলব- যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। আমি তাদের পুরো জবাবটি পড়িওনি।’

‘আমি বলব যুদ্ধবিরতি এখন মারাত্বক লাইফ সাপোর্টে। যেখানে চিকিৎসক এসে বলবে, স্যার আপনার প্রিয়জনের বাঁচার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।’

তবে যুদ্ধবিরতি নিয়ে এমন মন্তব্য করার পর ট্রাম্প একথাও বলেছেন যে, তার প্রশাসন এখনও একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারে।
 

কমেন্ট বক্স