ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১১:০৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১১:০৫:৩৫ পূর্বাহ্ন
মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক

মিরপুর টেস্টের শেষ দিনে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক ব্যাটিং করতে নেমে ইনিংস বড় করতে পারেননি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। হাসান আলির বলে তুলে মারতে গিয়ে মিডঅফে সহজ ক্যাচ দিয়ে ২২ রানে ফিরেছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৪ রান। এতে টাইগারদের লিড দাঁড়িয়েছে ১৯১ রানে। অপরপ্রান্তে ৬৪ রান নিয়ে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫২ রান। তখন ৫৮ রানে অপরাজিত ছিলেন শান্ত এবং ১৬ রানে ছিলেন মুশফিক।

প্রথম ইনিংসে ৯১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতকের দেখা পেয়েছেন মুমিনুল হক। টানা পাঁচ ইনিংসে ফিফটি করে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক। একই সাথে ফিফটি পূর্ণ করার পথে স্পর্শ করেছেন টেস্ট ক্যারিয়ারের ৫ হাজার রানের মাইলফলক।

বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুমিনুল। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার টেস্ট ক্যারিয়ারে রয়েছে ৫৩১৪ রান, ৩১টি অর্ধশতক ও ১০টি সেঞ্চুরি।
তবে ব্যক্তিগত ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল। শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ৫৬ রানে বিদায় নেন তিনি। এর আগে দ্বিতীয় ইনিংসে ৫ রানে আউট হন মাহমুদুল হাসান জয় এবং ১০ রান করে ফেরেন সাদমান ইসলাম।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল ৪১৩ রানে। জবাবে পাকিস্তান সংগ্রহ করে ৩৮৬ রান। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।

 

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস