ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১২:১২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১২:১২:২৭ অপরাহ্ন
বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়
তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দায়িত্ব গ্রহণের পরই একাধিক বড় নীতিগত ঘোষণা দিয়েছেন।

রবিবার (১০ মে) শপথ নেওয়ার পরপরই তিনি রাজ্যের জনগণের জন্য নতুন কিছু কর্মসূচি ঘোষণা করেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নতুন মুখ্যমন্ত্রী তার প্রথম নির্দেশনায় ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি রাজ্যে মাদকের বিস্তার রোধে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন তিনি।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন এবং একটি জরুরি হেল্পলাইন চালুর কথাও জানান বিজয়। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পানিসহ মৌলিক সেবাগুলো তার সরকারের প্রধান অগ্রাধিকার থাকবে।

শপথ অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে বিজয় বলেন, তিনি কোনো রাজপরিবার থেকে আসেননি, বরং একজন সাধারণ মানুষের সন্তান হিসেবে আজ এই অবস্থানে পৌঁছেছেন। নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, দারিদ্র্য ও কষ্ট তিনি কাছ থেকে দেখেছেন।

তিনি আরও বলেন, জনগণের বিশ্বাসের প্রতি সম্মান রেখে তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। একই সাথে রাজ্যের অর্থনীতি ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

নতুন মুখ্যমন্ত্রী দাবি করেন, আগের সরকারের কারণে রাজ্যের কোষাগার প্রায় শূন্য হয়ে গেছে এবং বিপুল ঋণের বোঝা নিয়েই তার সরকার দায়িত্ব নিয়েছে। তিনি আশ্বাস দেন, জনগণের অর্থের অপব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না।

বিজয় তার ভাষণে বলেন, তিনি জনগণের পাশে থেকে কাজ করতে চান এবং একটি ন্যায্য, সমানাধিকারভিত্তিক ও ধর্মনিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চান।

 

কমেন্ট বক্স