ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে আমরা হেরে যাব : জেলেনস্কি

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:৫৬:২৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে আমরা হেরে যাব : জেলেনস্কি

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ টানা আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাতে ইউক্রেনকে ব্যাপক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ, বিশেষ করে অস্ত্র সরবরাহ এবং সামরিক তহবিলের মাধ্যমে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ইউক্রেনের জন্য এই সহায়তা কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (২০ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দেয়, তবে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হতে পারে। তিনি বলেন, "যদি তারা সহায়তায় কাটছাট করে, তাহলে আমরা— আমি মনে করি, আমরা হারব।"

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, "আমরা লড়াই চালিয়ে যাব, তবে আমাদের নিজস্ব উৎপাদন যুদ্ধে জয়ের জন্য যথেষ্ট নয়, এবং আমি মনে করি, এটি টিকে থাকার জন্যও যথেষ্ট নয়।"

২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কিন্তু বর্তমানে, ট্রাম্প এই সহায়তার এক কঠোর সমালোচক হয়ে উঠেছেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি যুদ্ধ দ্রুত শেষ করার জন্য কাজ করবেন, যদিও তিনি তার কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, বাইডেন প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অনুমতি দেয়, যা ট্রাম্পের সমর্থকরা সমালোচনা করেন। তারা বাইডেনের সিদ্ধান্তকে যুদ্ধের উত্তেজনা বিপজ্জনকভাবে বাড়িয়ে দেওয়া হিসেবে উল্লেখ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার সাক্ষাৎকারে আরও বলেন, "আমরা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে প্রভাবিত করতে পারবেন, কারণ তিনি পুতিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী।"

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে এবং এরপর থেকে প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ যুদ্ধের ফলে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া—এই চারটি প্রদেশের কিছু অংশ রাশিয়া দখল করে নিয়েছে, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা