ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০১:৫৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০১:৫৩:৩৮ অপরাহ্ন
ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা

সিলেটে ডোবা থেকে সাড়ে চার বছরের এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায়  প্রতিবেশী এক চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বলছে, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে পরে শিশুটিকে হত্যা করার কথা স্বীকার করেছেন জাকির হোসেন নামে ৩৫ বছর বয়সি ওই ব্যক্তি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের একটি গ্রাম থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়।

হত্যার শিকার সাড়ে চার বছরের শিশুটি ওই ইউনিয়নের এক দিনমজুরের মেয়ে। মে সে নিখোঁজ হয়। পরে মে স্থানীয় ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশুটির মা পরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা করেন। গ্রেপ্তার জাকির হোসেন তাদের প্রতিবেশী এবং সম্পর্কে শিশুটির বাবার চাচাতো ভাই।

জাকির গ্রেপ্তার হওয়ার পর ঘটনার যে বর্ণনা দিয়েছেন, তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে তাকে বলতে শোনা যায়, শিশুটিকে দিয়ে তিনি দুটো সিগারেট আনতে দোকানে পাঠান। তখন তার ঘর খালি ছিল। ইয়াবা সেবন করে তিনি নেশাগ্রস্ত ছিলেন।

শিশুটি আসার পর তার মধ্যে পাশবিকতা জেগে ওঠে। তখন তিনি মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি অজ্ঞান হয়ে গেলে তিনি ভয় পেয়ে যান এবং তাকে গলা টিপে হত্যা করেন।

জাকির বলেন, পরে কী করবেন ভেবে না পেয়ে বাসায় থাকা একটি সুটকেসে শিশুটির মরদেহ রেখে দেন তিনি। দুদিন রাখার পর দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ঘরের মানুষজন টের পেয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই রাতে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে শিশুটির লাশ ডোবায় ফেলে আসেন।

পুলিশ বলছে, স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে শিশুটিকে ব্যাগে রাখেন জাকির। পরে সেই ওড়নাসহ ডোবায় ফেলে দেন। সেই ডোবা থেকে শুক্রবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা হত্যার অভিযোগে জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে মধ্যরাতে জাকিরের বাড়িতেও হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেছেন, জাকিরকে গ্রেপ্তার তদন্তের বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

 
 
 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ