ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:৩২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:৩২:৫৩ পূর্বাহ্ন
জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় আহত মো. ছলেমান বিশ্বাসকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।এদিকে অভিযুক্ত আমির আলী বিশ্বাস (৪৫) কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের ছোট ছেলে এবং ছলেমান বিশ্বাসের আপন ছোট ভাই। 


এলাকাবসী সুত্রে জানা গেছে, বাবার রেখে যাওয়া জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ছলেমান বিশ্বাসের সঙ্গে আমির আলী বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও তা নিরসন হয়নি। পরে চলমান বিরোধের জেরে গতকাল দুপুরে নিজ বাড়ির সামনে সড়কের ওপর দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমির আলী ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে ছলেমান বিশ্বাসের ওপর হামলা চালায়। এতে ছলেমানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।


পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


এদিকে ঘটনার পর অভিযুক্ত আমির আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


 

কমেন্ট বক্স