ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:৩২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:৩২:৫৩ পূর্বাহ্ন
জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় আহত মো. ছলেমান বিশ্বাসকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।এদিকে অভিযুক্ত আমির আলী বিশ্বাস (৪৫) কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের ছোট ছেলে এবং ছলেমান বিশ্বাসের আপন ছোট ভাই। 


এলাকাবসী সুত্রে জানা গেছে, বাবার রেখে যাওয়া জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ছলেমান বিশ্বাসের সঙ্গে আমির আলী বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও তা নিরসন হয়নি। পরে চলমান বিরোধের জেরে গতকাল দুপুরে নিজ বাড়ির সামনে সড়কের ওপর দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমির আলী ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে ছলেমান বিশ্বাসের ওপর হামলা চালায়। এতে ছলেমানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।


পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


এদিকে ঘটনার পর অভিযুক্ত আমির আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


 

কমেন্ট বক্স
প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী