ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:১৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:১৩:২৬ অপরাহ্ন
সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের জন্য তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে যেতে হলো ৭৯ বছর বয়সী এই রাজ্যসভার সদস্যকে।


সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতাল মেডান্তা–দ্য মেডিসিটিতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকালে একটি ছোট অস্ত্রোপচার ও কিছু চিকিৎসা পরীক্ষার জন্য আজই তাকে সেখানে নেয়া হয়। বর্তমানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছে।


চলতি বছরের মার্চ মাসেও তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তার উচ্চ জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তার চিকিৎসা করা হয়।সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েক দিন তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। তখন তাকে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়।
হাসপাতালের একটি সূত্র সেসময় ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছিল, দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে শহরের দূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ৭৯ বছরে পা দেন সোনিয়া গান্ধী।

কমেন্ট বক্স