ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শক্তি বাড়িয়ে ফুঁসছে ‘দানা’, কোন পথে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়?

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৫:৩৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৫:৩৩:৩৭ অপরাহ্ন
শক্তি বাড়িয়ে ফুঁসছে ‘দানা’, কোন পথে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়?
ঘূর্ণিঝড় ‘দানা’র গতি কিছুটা কমলেও এর শক্তি বেড়েছে। বুধবার মধ্যরাতেই এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং উপকূলের দিকে দ্রুত এগোচ্ছে। ভারতের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর সবচেয়ে কাছের স্থলভাগ ওড়িশা, যেখানে পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার এবং ধামারা থেকে ২৯০ কিলোমিটার দূরে এটি অবস্থান করছে।

‘দানা’ ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে গত ছয় ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরেছে। আবহাওয়াবিদদের মতে, এটি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। ল্যান্ডফল হতে পারে মূলত ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী এলাকায়, এবং এ সময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, তবে দমকা হাওয়ার গতি ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ওড়িশার বালেশ্বর, ভদ্রক, এবং কেন্দ্রাপাড়া জেলাগুলোতে সবচেয়ে বেশি তাণ্ডব দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঝোড়ো হাওয়ার গতিবেগ ময়ূরভঞ্জ, জগৎসিংহপুর, কটক, জাজপুর, পুরী, খুরদা, এবং অন্যান্য জেলাগুলোতে ৪০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই জেলাগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা