ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে -শিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৩:০৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৩:০৪:৩৩ অপরাহ্ন
সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে -শিক্ষা উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাদ দিয়ে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।আজ বুধবার ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিক্ষা উপদেষ্টা বলেন, ‘রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিলো একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে অর্ন্তভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার, পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। এতে শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এর থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।’

সেই সমন্বিত প্রাতিষ্ঠানিকের কী নাম দেওয়া যায়, সেটা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বলে জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘এর জন্য ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সেটি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীরা চাইলেও সেটি পর্যবেক্ষণ করতে পারবে।’এ সময় আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে। যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠানের প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে। পরবর্তী সময়ে আমরা সেগুলো নিয়ে কাজ করব। পড়াশোনার যাতে ব্যাঘাত না হয়, সেজন্য আমি আহ্বান করব শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। তাদের সব সমস্যার সমাধান করা হবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা