ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ চীনা নাগরিকসহ জাল নোট তৈরি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪৮:২৭ অপরাহ্ন
৬ চীনা নাগরিকসহ জাল নোট তৈরি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
রাজধানীতে আলাদা অভিযানে জাল টাকার চক্র ও সাইবার প্রতারণার সাথে জড়িত চক্রের সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে জাল নোট তৈরি চক্রের তিন সদস্য এবং সাইবার প্রতারণার সাথে জড়িত ছয় চীনা নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা একটি জাল নোট চক্রের তিন সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অন্যদিকে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের আরেকটি অভিযানে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সাথে জড়িত ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

ডিবির দাবি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘবদ্ধভাবে সাইবার অপরাধ পরিচালনা করে আসছিল। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মাইক্রোবাস এবং বিভিন্ন ডিজিটাল ডিভাইসসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

ডিবি জানিয়েছে, জাল নোট ও সাইবার অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এসব অপরাধ দমনে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

কমেন্ট বক্স
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু

ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু