ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

২০২৭ সালে এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:১১:৫৯ অপরাহ্ন
২০২৭ সালে এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরই মধ্যে প্রস্তাবিত রুটিনও প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। যা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। ইতোমধ্যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতির সুবিধার্থে সেটি শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। এসএসসির মতো এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে।

পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২ মাসের মধ্যে ফল দেওয়ার অনুশীলন আছে। তবে ফল প্রকাশের এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এসএসসি পরীক্ষার কারণে বই উৎসবে কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার কারণে জানুয়ারির বই দিতে বিঘ্ন হবে না। এছাড়া পরীক্ষার মূল্যায়নের সুযোগ রেখে আইন সংশোধন হচ্ছে, পরবর্তী সংসদে এটি পাস হবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী