ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিলামে আরও ৪০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক শিক্ষার্থীদের ভর্তিতে সরকারি সহায়তার অনলাইন আবেদন গ্রহণ শুরু নির্ভয়াকে ধর্ষণের ১৪ বছর পর দিল্লির চলন্ত বাসে ফের একই ঘটনা শির সাথে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা নদীতে মিলল অভিযুক্ত ফোরকানের মরদেহ আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ২০২৭ সালে এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৬ চীনা নাগরিকসহ জাল নোট তৈরি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায়

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা নদীতে মিলল অভিযুক্ত ফোরকানের মরদেহ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৪১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৬:০৫:৩১ অপরাহ্ন
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা নদীতে মিলল অভিযুক্ত ফোরকানের মরদেহ
গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্ত্রী, তিন মেয়ে শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৪ মে) পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংস ওই হত্যাকাণ্ডের পর ফোরকান সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচ খুনের ঘটনার পর থেকেই ফোরকান পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছিল। এরই মধ্যে পদ্মা সেতুর ওপর একটি ব্যাগ কিছু কাপড় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সিআইডি। পরে যাচাই-বাছাই করে জানা যায়, সেগুলো পলাতক ফোরকানের। বৃহস্পতিবার পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ( মে) সন্ধ্যায় নিহত শারমিন খানমের বাবা মো. সাহাদৎ মোল্লা কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার একটি ভাড়া বাসায় মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম (৩৫), তাদের তিন মেয়ে মিম (১৪), মারিয়া (), ফারিয়া () ও শ্যালক রসুল মিয়া (১৮)

স্থানীয় সূত্র পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ফোরকান পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে একে একে তাদের হত্যা করে পালিয়ে যান।

শনিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পেশায় প্রাইভেটকার চালক ফোরকান মিয়া বছরখানেক আগে রাউতকোনা গ্রামের ওই বাড়ির নিচতলা ভাড়া নেন। তিনি গোপালগঞ্জ সদরের মেরী গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, পারিবারিক কলহ পরকীয়ার জেরেই ফোরকান এই ঘটনা ঘটিয়েছেন। চাঞ্চল্যকর ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আগেই দুজনকে আটক করেছিল পুলিশ।
 
 
 
 

কমেন্ট বক্স
নিলামে আরও ৪০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিলামে আরও ৪০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক