ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শির সাথে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩৮:৫৯ অপরাহ্ন
শির সাথে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক
যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সাথে দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

 এসময় ট্রাম্পের সাথে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্টক বেসেন্টসহ গুরুত্বপূর্ণ নেতারা।

এসময় তাইওয়ান নিয়ে সতর্ক করে তিনি বলেন, তাইপে ইস্যু ঠিকমতো সামলানো না গেলে ওয়াশিংটন-বেইজিং সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে, শি জিনপিংকে অসাধারণ নেতা উল্লেখ করে, চীন ও যুক্তরাষ্ট্র সুন্দর ভবিষ্যত গড়তে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য বলছে, বৈঠকের শুরুতেই বৈশ্বিক পরিস্থিতিকে নতুন এক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন শি জিনপিং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনের উচিত প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। একে অপরকে সহযোগিতা করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
 
বৈঠকে তাইওয়ান প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন শি জিনপিং। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে তাইওয়ান ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন তিনি। এই ইস্যু সঠিকভাবে সামাল না দিতে পারলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন শি।
 
তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্র স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই উপকারী। আমরা যখন সহযোগিতা করি, তখন উভয় পক্ষই লাভবান হয়; আর যখন মুখোমুখি সংঘাতে জড়াই, তখন দুই পক্ষকেই মূল্য দিতে হয়। আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়া উচিত।

অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, চীন-যুক্তরাষ্ট্র একসাথে চমৎকার ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। বৈঠকে শেষে আলোচনা ভালো হয়েছে বলে সাংবাদিকদের জানান ট্রাম্প।
 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি একজন মহান নেতা। আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের। আর চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে।
 
এর আগে বেইজিংয়ে পৌঁছালে গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজকীয় সংবর্ধনা জানানোর পাশাপাশি ট্রাম্পকে গার্ড অব অনার দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় মনোমুগ্ধকর প্যারেডের। একপর্যায়ে গ্রেট হলের বাইরে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ