ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শির সাথে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩৮:৫৯ অপরাহ্ন
শির সাথে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক
যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সাথে দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে এ আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

 এসময় ট্রাম্পের সাথে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্টক বেসেন্টসহ গুরুত্বপূর্ণ নেতারা।

এসময় তাইওয়ান নিয়ে সতর্ক করে তিনি বলেন, তাইপে ইস্যু ঠিকমতো সামলানো না গেলে ওয়াশিংটন-বেইজিং সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে, শি জিনপিংকে অসাধারণ নেতা উল্লেখ করে, চীন ও যুক্তরাষ্ট্র সুন্দর ভবিষ্যত গড়তে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য বলছে, বৈঠকের শুরুতেই বৈশ্বিক পরিস্থিতিকে নতুন এক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন শি জিনপিং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। একে অপরকে সহযোগিতা করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
 
বৈঠকে তাইওয়ান প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন শি জিনপিং। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে তাইওয়ান ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন তিনি। এই ইস্যু সঠিকভাবে সামাল না দিতে পারলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন শি।
 
তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্র স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই উপকারী। আমরা যখন সহযোগিতা করি, তখন উভয় পক্ষই লাভবান হয়; আর যখন মুখোমুখি সংঘাতে জড়াই, তখন দুই পক্ষকেই মূল্য দিতে হয়। আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়া উচিত।

অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, চীন-যুক্তরাষ্ট্র একসাথে চমৎকার ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। বৈঠকে শেষে আলোচনা ভালো হয়েছে বলে সাংবাদিকদের জানান ট্রাম্প।
 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি একজন মহান নেতা। আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের। আর চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে।
 
এর আগে বেইজিংয়ে পৌঁছালে গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজকীয় সংবর্ধনা জানানোর পাশাপাশি ট্রাম্পকে গার্ড অব অনার দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় মনোমুগ্ধকর প্যারেডের। একপর্যায়ে গ্রেট হলের বাইরে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়।
 

কমেন্ট বক্স
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু

ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু