ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নির্ভয়াকে ধর্ষণের ১৪ বছর পর দিল্লির চলন্ত বাসে ফের একই ঘটনা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৬:০৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৬:০৪:৫৬ অপরাহ্ন
নির্ভয়াকে ধর্ষণের ১৪ বছর পর দিল্লির চলন্ত বাসে ফের একই ঘটনা

প্রায় ১৪ বছর আগে নির্ভয়া নামে এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। ওই ঘটনার পর ধর্ষণ আইনে ব্যাপক পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল দেশটির সরকার।

এর মধ্যে দিল্লিতে একটি চলন্ত বাসের ভেতরে আরেকটি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে, যা ২০১২ সালের সেই বিভীষিকাকে আবার মনে করিয়ে দিয়েছে।
 
তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে জানানো হয়, সোমবার (১১ মে) রাতে ৩০ বছর বয়সি এক নারী বাসে করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সরস্বতী বিহার এলাকার বি-ব্লক বাসস্ট্যান্ডে পৌঁছালে, দিল্লির রাস্তা দিয়ে চলা একটি স্লিপার বাসের ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ধর্ষণ করে।

এই ঘটনা ২০১২ সালের ডিসেম্বরের এক ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দেয়, যখননির্ভয়ানামের এক মেডিকেল ছাত্রী মুনিরকায় একটি বেসরকারি বাসে উঠে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন। দক্ষিণ দিল্লির ওপর দিয়ে চলন্ত বাসটির ভেতরে ২৩ বছর বয়সি ওই তরুণীকে ছয়জন পুরুষ ধর্ষণ করে।
 
ঘটনায় তোলপাড় হয় ভারতে, প্রতিবাদে ফুঁসে ওঠে মানুষ। পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
নির্ভয়ার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল। পরবর্তী বছরগুলোতে কেন্দ্র দিল্লি সরকার উভয়ই নারীদের সহিংসতা থেকে রক্ষা করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু সাম্প্রতিক ঘটনাটি আবারও এই প্রশ্ন তুলেছে যে, মাঠ পর্যায়ে সেই সুরক্ষা ব্যবস্থাগুলো আসলেই কতটা কার্যকর হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন ওই নারী। পিতমপুরায় সপরিবারে বসবাস করেন। তিনি পুলিশকে জানান যে, বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ একটি স্লিপার বাস থামে। তিনি গাড়িটির কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সময় জিজ্ঞাসা করলে, লোকটি তাকে কাছে আসার জন্য ইশারা করে এবং এরপর জোর করে বাসের ভেতরে টেনে নেয়।

পুলিশ জানিয়েছে, এরপর বাসটি নাংলোইয়ের দিকে কয়েক কিলোমিটার চলতে থাকলে গাড়ির ভেতরে দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে।
 
এদিকে, তদন্তে জড়িত এক পুলিশ কর্মকর্তা বলেছেন, স্লিপার বাসটির জানালাগুলোতে পর্দা থাকায় বাইরের কারো পক্ষে গাড়ির ভেতরে দেখা কঠিন ছিল।
 
তদন্তকারীরা আরও জানান, বাসটি অবশেষে নাংলোই মেট্রো স্টেশনের কাছে থামে, যেখানে অভিযুক্তরা নারীকে ফেলে রেখে পালিয়ে যায়।
 
পরে তিনি পুলিশের সাথে যোগাযোগ করলে, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ড. বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যান।
 
পুলিশ গণধর্ষণের অভিযোগ এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর দায়ের করেছে।
 
পুলিশ জানিয়েছে, চালক উমেশ এবং কন্ডাক্টর রামেন্দ্র নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ