ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

নির্ভয়াকে ধর্ষণের ১৪ বছর পর দিল্লির চলন্ত বাসে ফের একই ঘটনা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৬:০৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৬:০৪:৫৬ অপরাহ্ন
নির্ভয়াকে ধর্ষণের ১৪ বছর পর দিল্লির চলন্ত বাসে ফের একই ঘটনা

প্রায় ১৪ বছর আগে নির্ভয়া নামে এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। ওই ঘটনার পর ধর্ষণ আইনে ব্যাপক পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল দেশটির সরকার।

এর মধ্যে দিল্লিতে একটি চলন্ত বাসের ভেতরে আরেকটি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে, যা ২০১২ সালের সেই বিভীষিকাকে আবার মনে করিয়ে দিয়েছে।
 
তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে জানানো হয়, সোমবার (১১ মে) রাতে ৩০ বছর বয়সি এক নারী বাসে করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সরস্বতী বিহার এলাকার বি-ব্লক বাসস্ট্যান্ডে পৌঁছালে, দিল্লির রাস্তা দিয়ে চলা একটি স্লিপার বাসের ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ধর্ষণ করে।

এই ঘটনা ২০১২ সালের ডিসেম্বরের এক ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দেয়, যখন ‘নির্ভয়া’ নামের এক মেডিকেল ছাত্রী মুনিরকায় একটি বেসরকারি বাসে উঠে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন। দক্ষিণ দিল্লির ওপর দিয়ে চলন্ত বাসটির ভেতরে ২৩ বছর বয়সি ওই তরুণীকে ছয়জন পুরুষ ধর্ষণ করে।
 
এ ঘটনায় তোলপাড় হয় ভারতে, প্রতিবাদে ফুঁসে ওঠে মানুষ। পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
নির্ভয়ার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল। পরবর্তী বছরগুলোতে কেন্দ্র ও দিল্লি সরকার উভয়ই নারীদের সহিংসতা থেকে রক্ষা করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু সাম্প্রতিক ঘটনাটি আবারও এই প্রশ্ন তুলেছে যে, মাঠ পর্যায়ে সেই সুরক্ষা ব্যবস্থাগুলো আসলেই কতটা কার্যকর হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন ওই নারী। পিতমপুরায় সপরিবারে বসবাস করেন। তিনি পুলিশকে জানান যে, বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ একটি স্লিপার বাস থামে। তিনি গাড়িটির কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সময় জিজ্ঞাসা করলে, লোকটি তাকে কাছে আসার জন্য ইশারা করে এবং এরপর জোর করে বাসের ভেতরে টেনে নেয়।

পুলিশ জানিয়েছে, এরপর বাসটি নাংলোইয়ের দিকে কয়েক কিলোমিটার চলতে থাকলে গাড়ির ভেতরে দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে।
 
এদিকে, তদন্তে জড়িত এক পুলিশ কর্মকর্তা বলেছেন, স্লিপার বাসটির জানালাগুলোতে পর্দা থাকায় বাইরের কারো পক্ষে গাড়ির ভেতরে দেখা কঠিন ছিল।
 
তদন্তকারীরা আরও জানান, বাসটি অবশেষে নাংলোই মেট্রো স্টেশনের কাছে থামে, যেখানে অভিযুক্তরা নারীকে ফেলে রেখে পালিয়ে যায়।
 
পরে তিনি পুলিশের সাথে যোগাযোগ করলে, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ড. বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যান।
 
পুলিশ গণধর্ষণের অভিযোগ এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর দায়ের করেছে।
 
পুলিশ জানিয়েছে, চালক উমেশ এবং কন্ডাক্টর রামেন্দ্র নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী