ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের ভর্তিতে সরকারি সহায়তার অনলাইন আবেদন গ্রহণ শুরু

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৬:১৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৬:১৫:২৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের ভর্তিতে সরকারি সহায়তার অনলাইন আবেদন গ্রহণ শুরু

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) থেকে অনলাইনে এ সংক্রান্ত আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা ১৪ মে (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীরা নির্ধারিত লিংকে (https://www.eservice.pmeat.gov.bd/admission) আবেদন করতে পারবেন।

ভর্তি সহায়তা নির্দেশিকা অনুযায়ী, শিক্ষার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে মেধাগত যোগ্যতা হিসেবে শিক্ষার্থীকে পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫ এর ক্ষেত্রে ৩.৫০ অর্জন করতে হবে। পিতা/মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকা বা তার কম হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মনিবন্ধন, পিতা ও মাতার এনআইডি কপি, ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হতদরিদ্র পরিবারের সন্তানদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। পুরো কার্যক্রমটি অনলাইন ভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি ডাকযোগে বা সরাসরি পাঠানোর প্রয়োজন নেই।

ভর্তি সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) হেল্পলাইন নম্বরগুলোতে (০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে।
 

কমেন্ট বক্স
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু

ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু