ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড

শিক্ষার্থীদের ভর্তিতে সরকারি সহায়তার অনলাইন আবেদন গ্রহণ শুরু

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৬:১৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৬:১৫:২৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের ভর্তিতে সরকারি সহায়তার অনলাইন আবেদন গ্রহণ শুরু

দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক সমমান পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) থেকে অনলাইনে সংক্রান্ত আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা ১৪ মে (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীরা নির্ধারিত লিংকে (https://www.eservice.pmeat.gov.bd/admission) আবেদন করতে পারবেন।

ভর্তি সহায়তা নির্দেশিকা অনুযায়ী, শিক্ষার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে মেধাগত যোগ্যতা হিসেবে শিক্ষার্থীকে পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ এর ক্ষেত্রে .৫০ অর্জন করতে হবে। পিতা/মাতা বা অভিভাবকের বার্ষিক আয় লাখ টাকা বা তার কম হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মনিবন্ধন, পিতা মাতার এনআইডি কপি, ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হতদরিদ্র পরিবারের সন্তানদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। পুরো কার্যক্রমটি অনলাইন ভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি ডাকযোগে বা সরাসরি পাঠানোর প্রয়োজন নেই।

ভর্তি সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) হেল্পলাইন নম্বরগুলোতে (০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে।
 

কমেন্ট বক্স