ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৭:৪৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৭:৪৭:১৬ অপরাহ্ন
১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১০টি বিশ্ববিদ্যালয়ে শর্তসাপেক্ষে উপাচার্য নিয়োগ দেওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া আছে, তাদের প্রজ্ঞাপন আজ জারি হওয়ার কথা।

উপাচার্যদের নিয়োগে শর্তে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তথ্য মতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থি শিক্ষক হিসেবে সুপরিচিত। তিনি বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এর আগে অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহে ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। ড. শামীম বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) অধ্যাপক এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই আমলে নিয়োগ পাওয়া উপাচার্য ও উপউপাচার্যসহ শীর্ষ পদে নিয়োগ পাওয়া শিক্ষকরা আন্দোলন ও তোপের মুখে একের পর এক পদত্যাগ করেন। মেয়াদ শেষ এবং কার্যক্রম শুরু হওয়া নতুন বিশ্ববিদ্যালয়সহ অন্তর্বর্তী সরকার ৫৬টি বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য শর্তসাপেক্ষে নতুন উপাচার্য নিয়োগ দেয়।

বর্তমানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন তারা। আবার জামায়াত কিংবা অন্য আদর্শের উপাচার্যদের রাখতে চাইছে না সরকার। এর বাইরে শীর্ষ এই পদে থেকে যারা ভালো করতে পারেননি, তাদের পরিবর্তনের চিন্তা রয়েছে। পরিবর্তনের এই তালিকায় রয়েছেন অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ের ভিসি।

বর্তমান বিএনপি সরকারও ক্ষমতায় এসে প্রথম ধাপে গত মার্চে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগ দেয়। এরপর আলাদাভাবে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চার বছরের জন্য একজন শিক্ষককে শর্তসাপেক্ষে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানে একটি শর্ত থাকে রাষ্ট্রপতি (আচার্য) প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী