ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক

কুকুরের মাটি খোঁড়া দেখে সন্দেহ, বেরিয়ে এল নারী-শিশুর অর্ধগলিত মরদেহ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৮:০০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৮:০০:৩৮ অপরাহ্ন
কুকুরের মাটি খোঁড়া দেখে সন্দেহ, বেরিয়ে এল নারী-শিশুর অর্ধগলিত মরদেহ

ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দের বগেরটিলা এবং ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‌ওই এলাকার বাসিন্দা কুলসুম বেগম ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। এতে তার সন্দেহ হয়। এ সময় তিনি কাছে গিয়ে দুর্গন্ধ পান এবং মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে অজ্ঞাতপরিচয়ে এক নারী (৩৫) ও এক কন্যাশিশুর (৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গোয়ালন্দের সীমান্তবর্তী ফরিদপুরের সীমানার মধ্য থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এ বিষয়ে খোঁজখবর রাখছে। তবে মরদেহ দুটি ফরিদপুরের সংশ্লিষ্ট থানা পুলিশ গ্রহণ করবে এবং তারাই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন