ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ইরানের ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৮:২৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৮:২৫:২৬ অপরাহ্ন
ইরানের ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহও বাকি নেই। এখনও ইরানের ফুটবল দল যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি বলে জানিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে জানানো হয়, ফেডারেশনের প্রধান মেহেদি তাজ বলেছেন, ‘আগামীকাল অথবা পরশু ফিফার সঙ্গে আমাদের একটি চূড়ান্ত বৈঠক হবে। তাদের অবশ্যই আমাদের নিশ্চয়তা দিতে হবে। কারণ, ভিসা ইস্যুটির এখনও সমাধান হয়নি।

মেহেদি তাজ আরও যোগ করেন, ‘কারা ভিসা পাচ্ছে সে বিষয়ে তাদের থেকে আমরা এখনও কোনো বিবরণ পাইনি। এখন পর্যন্ত কোনো ভিসাই ইস্যু করা হয়নি।

তাজ জানান, ভিসাপ্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা, ‘ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের আঙ্কারায় যেতে হবে। তবে আমরা এটি আন্তালিয়াতে আয়োজন করার চেষ্টা করছি, যাতে আঙ্কারায় যাওয়ার প্রয়োজন না হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা শুরু করলে যুদ্ধ শুরু হয়। তবে গত এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। যুক্তরাষ্ট্রসমর্থিত শাহকে ক্ষমতাচ্যুত করা ইসলামিক বিপ্লবের পর মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে ১৯৮০ সাল থেকে তেহরান ওয়াশিংটনের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

এদিকে ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া জাতীয় ফুটবল দলের জন্য বুধবার তেহরানে একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে ইরান। বিশ্বকাপের জন্য রওনা হওয়ার আগে দলটি তুরস্কে ক্যাম্প করবে।

এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকো যৌথ আয়োজক হলেও ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা ইরানের। বিশ্বকাপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম মিসর।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা