ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৮:২৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৮:২৫:২৬ অপরাহ্ন
ইরানের ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহও বাকি নেই। এখনও ইরানের ফুটবল দল যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি বলে জানিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে জানানো হয়, ফেডারেশনের প্রধান মেহেদি তাজ বলেছেন, ‘আগামীকাল অথবা পরশু ফিফার সঙ্গে আমাদের একটি চূড়ান্ত বৈঠক হবে। তাদের অবশ্যই আমাদের নিশ্চয়তা দিতে হবে। কারণ, ভিসা ইস্যুটির এখনও সমাধান হয়নি।’

মেহেদি তাজ আরও যোগ করেন, ‘কারা ভিসা পাচ্ছে সে বিষয়ে তাদের থেকে আমরা এখনও কোনো বিবরণ পাইনি। এখন পর্যন্ত কোনো ভিসাই ইস্যু করা হয়নি।’

তাজ জানান, ভিসাপ্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা, ‘ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের আঙ্কারায় যেতে হবে। তবে আমরা এটি আন্তালিয়াতে আয়োজন করার চেষ্টা করছি, যাতে আঙ্কারায় যাওয়ার প্রয়োজন না হয়।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে যুদ্ধ শুরু হয়। তবে গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। যুক্তরাষ্ট্র–সমর্থিত শাহকে ক্ষমতাচ্যুত করা ইসলামিক বিপ্লবের পর মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে ১৯৮০ সাল থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

এদিকে ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া জাতীয় ফুটবল দলের জন্য বুধবার তেহরানে একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে ইরান। বিশ্বকাপের জন্য রওনা হওয়ার আগে দলটি তুরস্কে ক্যাম্প করবে।

এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথ আয়োজক হলেও ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা ইরানের। বিশ্বকাপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর।
 

কমেন্ট বক্স
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু

ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু