ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৫৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৫৬:৩২ পূর্বাহ্ন
অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া
অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। খনি শ্রমিক ও গ্রামীণ ইউনিয়নের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন দেশজুড়ে আরও তীব্র হয়ে উঠেছে, আর বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।


বৃহস্পতিবার (১৪ মে) বিক্ষোভকারীরা রাজধানীর কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।বিক্ষোভকারীরা প্লাজা মুরিলোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এর জবাবে খনিশ্রমিকরা পুলিশের ওপর শক্তিশালী বিস্ফোরক নিক্ষেপ করে। ফেডারেশন অব মাইনিং কোঅপারেটিভসের নেতৃত্বে হাজার হাজার খনিশ্রমিক এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। 



খনিশ্রমিকদের এই আন্দোলনের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে। তারা খনির কাজে প্রয়োজনীয় বিস্ফোরক ও জ্বালানি তেলের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি খনি সংক্রান্ত চুক্তির শর্তাবলী পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এছাড়া খনিশিল্পে নতুন ও আধুনিক নিয়ম চালুর দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।



বলিভিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এই আন্দোলনকে আরও উসকে দিয়েছে। বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিরোধী পক্ষ এবং সাবেক বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেস বিক্ষোভ উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেছে দেশটির বর্তমান প্রশাসন।
পাজের কিছু মিত্র আবার অস্থিরতার জন্য সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে দায়ী করছেন। মোরালেস একসময় ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন এবং বলিভিয়ার গ্রামীণ অঞ্চলে এখনো তার উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দেশটির নেতৃত্ব দেন। এর আগে এমএএস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তিনি পাজের পূর্বসূরি আর্সের বিরুদ্ধেও প্রতিবাদকে সমর্থন করেছিলেন।


বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে মোরালেস বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন এবং সরকার তাকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি খাদ্য, জ্বালানি এবং অন্যান্য মৌলিক সরবরাহের ঘাটতি দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান।তিনি লেখেন, তারা বিশ্বাস করেন যে বর্তমানে হাজার হাজার বলিভিয়ান—রাস্তায়, প্রতিবাদে—নিছক কোনো এক ব্যক্তির অনুগামী।আরও লেখেন, বিক্ষুব্ধরা তাদের সামাজিক বিবেক এবং এমন এক সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকে চালিত হচ্ছে, যা প্রথম দিন থেকেই সংবিধান ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।


সূত্র: আলজাজিরা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম