ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:১০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:১০:৩২ পূর্বাহ্ন
ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
যুক্তরাজ্যের লন্ডনে একাধিক তরুণী এবং কিশোরীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।টাওয়ার হ্যামলেটসের ওল্ড ফোর্ড রোডের বাসিন্দা আব্দুল হালিম খান নামে ওই ইমামকে বৃহস্পতিবার স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে হাজির করে লন্ডন নগর পুলিশ। পরে আদালত তাকে যাবজ্জীবন অর্থাৎ ন্যূনতম ২০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেয়।


গত ১৩ ফেব্রুয়ারি হালিম খান সাতজন ভুক্তভোগীর বিরুদ্ধে ২১টি যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন, যার মধ্যে ৯টি ধর্ষণের অভিযোগ ছিল।তদন্ত প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাঙালি কমিউনিটিতে ইমাম হিসেবে নিজের পদের অপব্যবহার করে আধ্যাত্মিক ক্ষমতার ভান ধরে হালিম খান বিভিন্ন নারী ও কিশোরীদের যৌন নির্যাতন করতেন।


তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন নগর পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জেনি রোনান বলেন, “আব্দুল হালিম খান নিজেকে একজন শ্রদ্ধেয় ও বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছিলেন। অথচ এটি ছিল সত্য থেকে অনেক দূরে। তিনি নারীদের ওপর শিকারের মত ঝাঁপিয়ে পড়তেন ও তাদের দুর্বলতার সুযোগ নিতেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম