ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক

সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:২৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:২৭:৫১ পূর্বাহ্ন
সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জুবায়েদ আহসান নামের এক ব্যক্তির লেখার বরাতে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে মাশরাফীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। 



পোস্টে সারজিস আলম লেখেন,  'ডিয়ার মাশরাফী, ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ভোট পড়েছিল ২ লাখ ৭৯ হাজার ৭০২টি, যা মোট ভোটের প্রায় ৮৮ শতাংশ। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাশরাফী বিন মর্তুজা পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পান ৭ হাজার ৮৮৩ ভোট।'



এই ফলাফল উল্লেখ করে সারজিস লেখেন, “যেদিন আপনি এই ‘স্যার ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই।” তিনি আরও লেখেন, মাশরাফী চাইলে ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি তা না করে আবারও নির্বাচন করেছেন এবং পরে হুইপের পদও নিয়েছেন।পোস্টে সারজিস আলম আরও লেখেন, “সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে গিয়েছিল।” পোস্টের শেষাংশে তিনি লেখেন, 'স্যরি, ভাই।'


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাশরাফী বিন মর্তুজার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন