ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১০:২১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ১০:২১:০২ পূর্বাহ্ন
কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই
ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে হত্যা করে মরদেহ বালিতে পুঁতে রাখার ঘটনায় রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিস্তির টাকা পরিশোধের চাপ থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।


বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে ফেনী পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফেনী পিবিআইয়ের পুলিশ সুপার ঔক্য সিং।


পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছেন, ঘটনার দিন এনজিওর কিস্তির টাকা পরিশোধ নিয়ে চাপে ছিলেন তিনি। টাকার সংকটে দিশেহারা হয়ে পড়েছিলেন। ওই দিন বিকেলে শর্শদির চোছনা গ্রামে রিনা আক্তারের নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যান তিনি। তখন রিনা আক্তার সেখানে কাজ তদারকি করছিলেন। একপর্যায়ে রিনা আক্তারের কানে থাকা স্বর্ণের দুল দেখে লোভ হয় সাইফুলের। দুল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে রিনা বাধা দেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সাইফুল গলা চেপে ধরলে শ্বাসরোধে রিনা আক্তারের মৃত্যু হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে নির্মাণাধীন ঘরের ভেতরে বালু খুঁড়ে গর্ত করে মরদেহ পুঁতে রেখে আত্মগোপনে চলে যান সাইফুল।


পিবিআই জানায়, প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ফেনীর মোহাম্মদ আলী বাজারের একটি দোকান থেকে ছিনিয়ে নেয়া এক আনা ওজনের স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে রিনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

কমেন্ট বক্স