ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন
বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
নিহতদের প্রতিবেশী বলেন, সিরাজ ও শহিদ দেশে ফিরলেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। তার প্রস্তুতি হিসেবেই চার ভাই মিলে প্রয়োজনীয় কেনাকাটার জন্য শপিং মলে যাচ্ছিলেন।চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দেরাজার পাড়া এলাকায় এখন শুধুই বিষাদের ছায়া। শুক্রবারের ফ্লাইটে কাতার থেকে ছোট দুই ভাই মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদের দেশে ফেরার কথা ছিল। প্রবাসের দীর্ঘ হাড়ভাঙা খাটুনি শেষে এই দুই ভাইকে বিয়ে দিয়ে ঘরে নতুন বউ তোলার রঙিন স্বপ্নে বিভোর ছিল পুরো পরিবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই আনন্দঘন মুহূর্ত এখন শোকে পরিণত হয়েছে।

বুধবার রাতে ওমানের আল মিলাদ্দাহ এলাকায় পার্কিংয়ে রাখা একটি প্রাইভেট কারে ওই দুই ভাইসহ তাদের আরও দুই বড় ভাই মুহাম্মদ রাশেদ ও মুহাম্মদ সাহেদ প্রাণ হারান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস লিক বা বিস্ফোরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের প্রতিবেশী মাওলানা মো. ইদ্রিস টিবিএসকে বলেন, সিরাজ ও শহিদ দেশে ফিরলেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। সেই শুভ মুহূর্তের প্রস্তুতি হিসেবেই চার ভাই মিলে প্রয়োজনীয় কেনাকাটার জন্য শপিং মলে যাচ্ছিলেন। বড় দুই ভাই রাশেদ ও সাহেদ বিবাহিত ছিলেন।


ঘটনাটি ওমান প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও গভীর শোকের ছায়া ফেলেছে। চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী এক ভিডিও বার্তায় জানান, গতকাল সন্ধ্যায় চার ভাই ওমানের বারকা এলাকায় অবস্থান করছিলেন। পরে সেখান থেকে তারা মিলাদ্দাহর দিকে রওনা দেন। সেখানে একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতর থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাত আটটার পর তাদের একজন বারকা এলাকায় থাকা এক স্বজনকে ভয়েস মেসেজ পাঠিয়ে জানান যে তারা খুবই অসুস্থ এবং গাড়ি থেকে বের হতে পারছেন না। পাশাপাশি তারা অবস্থানের লোকেশনও পাঠান। পরে রাতে মিলাদ্দাহ এলাকায় পার্ক করা গাড়ির ভেতর চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় দুই বাংলাদেশি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে গাড়ির দরজা খুলে চারজনের মরদেহ উদ্ধার করে।

এদিকে রাঙ্গুনিয়ার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। যে মা ছেলেদের বিয়ের সানাই শোনার অপেক্ষায় ছিলেন, তিনি এখন চার সন্তানের লাশের অপেক্ষায় বারবার মূর্ছা যাচ্ছেন। বড় দুই ভাইয়ের স্ত্রী ও ছোট ছোট সন্তানদের কান্নায় পুরো বন্দেরাজার পাড়া এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

 

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস