ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি করালেন তরুণী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য দেশে হামের চেয়ে প্রতিদিন নিউমোনিয়ায় মৃত্যু বেশি কমলো সোনার দাম বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মারা গেলেন মা কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড অনিয়ন্ত্রিত স্ক্রিন শিশুদের জন্য বড় ক্ষতি ঈদুল আজহা কবে, জানাল আমিরাত দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও ভারি বৃষ্টির আভাস অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়-সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ব্যাংকের মোট মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত ঋণ পাবে শিল্প গ্রুপ বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন প্রকল্পে অপচয় নয়, স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিতের আহ্বান মন্ত্রীর ইরানের ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন

ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০ খাতা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০২:৩৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০২:৩৫:৪৩ অপরাহ্ন
ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০ খাতা
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত খাতাগুলো ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের বলে নিশ্চিত হওয়া গেছে।বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা খাতাগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ খাতাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাঁটাহাঁটির সময় শহীদ মিনারের পাশে একটি ব্যান্ডিল পড়ে থাকতে দেখেন কয়েকজন যুবক। কাছে গিয়ে তারা দেখতে পান, সেগুলো এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র। প্রতিটি খাতায় পরীক্ষার্থীদের লেখা উত্তর ছিল। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা সারা বছর কষ্ট করে পরীক্ষা দেয়। সেই খাতা যদি রাস্তায় পড়ে থাকে, তাহলে আমরা কার ওপর ভরসা করব?”



স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এভাবে মাঠে পরীক্ষার খাতা পড়ে থাকা খুবই উদ্বেগজনক। এগুলো তো শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কীভাবে এমন গুরুত্বপূর্ণ কাগজ বাইরে চলে এল, সেটার সঠিক তদন্ত হওয়া দরকার।কয়েকজন এসএসসি পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, “আমরা সারা বছর অনেক কষ্ট করে পড়াশোনা করি, ভালো ফলাফলের আশায় পরীক্ষায় অংশ নিই। কিন্তু সেই পরীক্ষার খাতা যদি এভাবে খোলা মাঠে পড়ে থাকতে দেখা যায়, তাহলে আমাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা কাজ করাটা স্বাভাবিক। আমরা এখন চিন্তায় আছি, আমাদের খাতা আদৌ নিরাপদ আছে কি না। একটি পাবলিক পরীক্ষার উত্তরপত্র এতটা অরক্ষিতভাবে বাইরে কীভাবে এল, সেটি আমাদের কাছে খুবই উদ্বেগের বিষয়।”


তারা আরও বলেন,“পরীক্ষার খাতা সংরক্ষণের দায়িত্ব যাদের ওপর থাকে তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কয়েকদিন আগেও একই এলাকায় অন্য পরীক্ষার খাতা পাওয়া গেছে। এরপরও যদি এমন ঘটনা ঘটে, তাহলে বোঝা যায় বড় ধরনের গাফিলতি রয়েছে। আমরা চাই, প্রশাসন দ্রুত ঘটনার তদন্ত করুক এবং যারা এ ঘটনায় জড়িত বা দায়িত্বে অবহেলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থীর পরীক্ষার খাতা নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।”


এর আগে গত ৯ মে একই এলাকার পাশে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। খাতাগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”



এ ব্যাপারে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, “এসএসসি পরীক্ষার উত্তরপত্র মাঠে পড়ে থাকার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কীভাবে এবং কার দায়িত্বে থাকা অবস্থায় এসব খাতা বাইরে গেল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।”

 

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প