ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড

ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০ খাতা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০২:৩৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০২:৩৫:৪৩ অপরাহ্ন
ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০ খাতা
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত খাতাগুলো ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের বলে নিশ্চিত হওয়া গেছে।বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা খাতাগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ খাতাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাঁটাহাঁটির সময় শহীদ মিনারের পাশে একটি ব্যান্ডিল পড়ে থাকতে দেখেন কয়েকজন যুবক। কাছে গিয়ে তারা দেখতে পান, সেগুলো এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র। প্রতিটি খাতায় পরীক্ষার্থীদের লেখা উত্তর ছিল। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা সারা বছর কষ্ট করে পরীক্ষা দেয়। সেই খাতা যদি রাস্তায় পড়ে থাকে, তাহলে আমরা কার ওপর ভরসা করব?”



স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এভাবে মাঠে পরীক্ষার খাতা পড়ে থাকা খুবই উদ্বেগজনক। এগুলো তো শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কীভাবে এমন গুরুত্বপূর্ণ কাগজ বাইরে চলে এল, সেটার সঠিক তদন্ত হওয়া দরকার।কয়েকজন এসএসসি পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, “আমরা সারা বছর অনেক কষ্ট করে পড়াশোনা করি, ভালো ফলাফলের আশায় পরীক্ষায় অংশ নিই। কিন্তু সেই পরীক্ষার খাতা যদি এভাবে খোলা মাঠে পড়ে থাকতে দেখা যায়, তাহলে আমাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা কাজ করাটা স্বাভাবিক। আমরা এখন চিন্তায় আছি, আমাদের খাতা আদৌ নিরাপদ আছে কি না। একটি পাবলিক পরীক্ষার উত্তরপত্র এতটা অরক্ষিতভাবে বাইরে কীভাবে এল, সেটি আমাদের কাছে খুবই উদ্বেগের বিষয়।”


তারা আরও বলেন,“পরীক্ষার খাতা সংরক্ষণের দায়িত্ব যাদের ওপর থাকে তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কয়েকদিন আগেও একই এলাকায় অন্য পরীক্ষার খাতা পাওয়া গেছে। এরপরও যদি এমন ঘটনা ঘটে, তাহলে বোঝা যায় বড় ধরনের গাফিলতি রয়েছে। আমরা চাই, প্রশাসন দ্রুত ঘটনার তদন্ত করুক এবং যারা এ ঘটনায় জড়িত বা দায়িত্বে অবহেলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থীর পরীক্ষার খাতা নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।”


এর আগে গত ৯ মে একই এলাকার পাশে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। খাতাগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”



এ ব্যাপারে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, “এসএসসি পরীক্ষার উত্তরপত্র মাঠে পড়ে থাকার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কীভাবে এবং কার দায়িত্বে থাকা অবস্থায় এসব খাতা বাইরে গেল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।”

 

কমেন্ট বক্স