ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৪৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৪৯:৩৪ অপরাহ্ন
ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক
২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন মুশফিকুর রহিম। সম্প্রতি তাকে ঘিরে আবারও জাতীয় দলের ওয়ানডে সেটআপে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল। বিশেষ করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজর আগ্রহে মুশফিক ফিরতে পারেনএমন আলোচনা ছিল ক্রিকেট অঙ্গনে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিজ্ঞ এই ক্রিকেটার নিজেই।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সিলেটে সংবাদ সম্মেলনে এসে মুশফিক স্পষ্ট জানিয়ে দেন, ওয়ানডেতে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, ‘ওয়ানডেতে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও প্রস্তাব এসেছিল। তবে আমার মনে হয় আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্স।

বর্তমানে শুধু টেস্ট ক্রিকেট খেলা নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। একইসাথে মুমিনুল হক তাইজুল ইসলামের মতো এক ফরম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটারদের প্রশংসা করেন মুশফিক। তার ভাষায়, ‘মুমিনুল তাইজুলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি গেল দুই বছর ধরে শুধু টেস্ট ফরম্যাটে খেলছি। আমি তাদের কষ্টটা বুঝতে পারি। যখন তাদের হাসি দেখি অন্যরকম ভালো লাগে।

এদিকে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো অবস্থানে থেকে শেষ করার লক্ষ্যও জানিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। ঘরের মাঠে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জনের দিকেও জোর দিচ্ছেন তিনি। মুশফিক বলেন, ‘টেস্ট সাইকেল গেলবারের চাইতে ভালো অবস্থানে শেষ করতে চাই। হোমে যতটা সম্ভব পয়েন্ট নিতে চাই।
 

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস