ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক

ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৪৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৪৯:৩৪ অপরাহ্ন
ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক
২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন মুশফিকুর রহিম। সম্প্রতি তাকে ঘিরে আবারও জাতীয় দলের ওয়ানডে সেটআপে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল। বিশেষ করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজর আগ্রহে মুশফিক ফিরতে পারেন—এমন আলোচনা ছিল ক্রিকেট অঙ্গনে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিজ্ঞ এই ক্রিকেটার নিজেই।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সিলেটে সংবাদ সম্মেলনে এসে মুশফিক স্পষ্ট জানিয়ে দেন, ওয়ানডেতে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, ‘ওয়ানডেতে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও প্রস্তাব এসেছিল। তবে আমার মনে হয় আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্স।’

বর্তমানে শুধু টেস্ট ক্রিকেট খেলা নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। একইসাথে মুমিনুল হক ও তাইজুল ইসলামের মতো এক ফরম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটারদের প্রশংসা করেন মুশফিক। তার ভাষায়, ‘মুমিনুল তাইজুলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি গেল দুই বছর ধরে শুধু টেস্ট ফরম্যাটে খেলছি। আমি তাদের কষ্টটা বুঝতে পারি। যখন তাদের হাসি দেখি অন্যরকম ভালো লাগে।’

এদিকে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো অবস্থানে থেকে শেষ করার লক্ষ্যও জানিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। ঘরের মাঠে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জনের দিকেও জোর দিচ্ছেন তিনি। মুশফিক বলেন, ‘টেস্ট সাইকেল গেলবারের চাইতে ভালো অবস্থানে শেষ করতে চাই। হোমে যতটা সম্ভব পয়েন্ট নিতে চাই।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন