ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:০১:০৪ অপরাহ্ন
দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড

এবার প্রবাসীদের জন্য চালু হতে যাচ্ছে নতুন ‘প্রবাসী কার্ড’। আগামী দুই মাসের মধ্যেই বিদেশে থাকা বাংলাদেশিদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হতে পারে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

যুক্তরাষ্ট্র সফরকালে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসীদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পরিচয় যাচাইয়ের পাশাপাশি আর্থিক ও সরকারি বিভিন্ন সুবিধা যুক্ত থাকবে।

বর্তমানে বিদেশগামী কর্মীদের জন্য বিএমইটি কার্ড চালু রয়েছে। বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য নিবন্ধিতদের এই কার্ড দেওয়া হয় এবং তাদের তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকে। বিপদ বা দুর্ঘটনার সময় এসব তথ্যের ভিত্তিতে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হয়।

তবে নতুন প্রবাসী কার্ডে বিএমইটি কার্ডের বিদ্যমান সুবিধার পাশাপাশি আরও কিছু অতিরিক্ত সুবিধা যুক্ত করা হচ্ছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কার্ডে ব্যাংকিং সেবা ও ডিজিটাল পরিচয় ব্যবস্থাও থাকবে।

সরকার বলছে, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বর্তমানে সরকারের হিসাবে বিদেশে অন্তত দেড় কোটি বাংলাদেশি অবস্থান করছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, এই কার্ডে একটি কিউআর কোড থাকবে, যা স্ক্যান করলে সংশ্লিষ্ট প্রবাসীর তথ্য দেখা যাবে। প্রয়োজনে এটি মোবাইলের মাধ্যমেও ব্যবহার করা যাবে। এমনকি ভবিষ্যতে এটি পাসপোর্টের বিকল্প পরিচয় হিসেবেও কাজে লাগতে পারে বলে ভাবা হচ্ছে।

যেসব সুবিধা মিলবে
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রবাসী কার্ডে ব্যাংকিং সুবিধা যুক্ত থাকবে। এর মাধ্যমে ডুয়েল কারেন্সি সিস্টেমে লেনদেন করা যাবে। অর্থাৎ, প্রবাসীরা বিদেশি মুদ্রার পাশাপাশি বাংলাদেশি টাকাতেও খরচ করতে পারবেন।

এছাড়া অনলাইন পেমেন্টের সুবিধা থাকায় বিদেশে বসেই পরিবারকে কেনাকাটা করে দেওয়ার সুযোগ থাকবে। সরকারের দাবি, এতে রেমিট্যান্সের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়বে।

এছাড়া বর্তমান বিএমইটি বিমা, আর্থিক ক্ষতিপূরণসহ বিদ্যমান সুবিধাগুলোও বহাল থাকবে। বিমানবন্দরে হয়রানি কমানো এবং প্রবাসীদের সম্মানজনক সেবা নিশ্চিত করতেও এই কার্ড ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সরকার বিভাগীয় ও জেলা পর্যায়ে ‘প্রবাসী সিটি’ গড়ে তোলার কথাও জানিয়েছে। যাদের কাছে প্রবাসী কার্ড থাকবে, তারা সেখানে প্লট বা আবাসন কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন।

প্রথমে কারা পাবেন
প্রাথমিকভাবে যেসব প্রবাসীর বিএমইটি কার্ড রয়েছে, তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে নতুন প্রবাসী কার্ড দেওয়া হবে। এজন্য নতুন করে নিবন্ধনের ব্যবস্থাও রাখা হতে পারে।

তবে যারা পড়াশোনা বা অন্য কারণে বিদেশে গিয়ে পরে চাকরিতে যুক্ত হয়েছেন এবং বিএমইটি কার্ড নেই, তাদের কীভাবে অন্তর্ভুক্ত করা হবে সেটি এখনও স্পষ্ট নয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিবন্ধনকারীদের নির্ধারিত ফি দিয়ে কার্ড নিতে হতে পারে। অন্যদিকে, যাদের আগে থেকেই বিএমইটি কার্ড রয়েছে, তাদের ক্ষেত্রে ফি মওকুফের চিন্তাও রয়েছে।

বিদেশে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোর মাধ্যমে প্রবাসীদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা