ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বিচ্ছেদের কথা জানালেন মৌনী

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:১৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:১৩:০৪ অপরাহ্ন
বিচ্ছেদের কথা জানালেন মৌনী
সংসার ভেঙেছে ভারতীয় অভিনেত্রী মৌনী রায় সুরজ নাম্বিয়ারের। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন একে অপরকে আনফলো করার পর থেকেই শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন। একপর্যায়ে সবাইকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছিলেন মৌনী। তাতেও লাভ হয়নি। ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশের পর অবশেষে মৌনী সুরজ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনাকল্পনার পর বৃহস্পতিবার (১৪ মে) ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান তারা।

মৌনীর পোস্টে লেখা ছিল, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় অতিরিক্ত হস্তক্ষেপে আমরা হতাশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা পথে হাঁটার। পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।

মৌনী জানান, বর্তমানে তারা দুজনই এই কঠিন সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে চান। তবে তাদের বন্ধুত্ব এবং একসাথে কাটানো সময় সব সময়ই মূল্যবান হয়ে থাকবে।

মৌনী গণমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে অনুরোধ জানিয়ে লেখেন, ‘আমাদের মর্যাদা ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমার বা সুরজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। এই কঠিন সময়ে আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিনএটাই অনুরোধ।

এর আগের দিনও ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি লিখেছিলেন, ‘সব গণমাধ্যমকে বিনীত অনুরোধ, কোনো মিথ্যা গল্প প্রকাশ করবেন না এবং আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন।

একসময় নির্মাতা অয়ন মুখার্জির সাথে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদ্যাপনের সময় দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী সুরজের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বসেছিল তাদের বিয়ের আসর।

ব্যবসায়ী ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ারের বাড়ি বেঙ্গালুরুতে। বিয়ের আগে তিনি দুবাইয়ে বসবাস করতেন বলেও জানা যায়। বিয়ের পর দীর্ঘ সময় ধরে এই জুটি নিজেদের ভ্রমণ, ডেট নাইট বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনী রায় অভিনয় করেছেনকস্তুরি’, ‘নাগিনইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকে। পাশাপাশিনাচ বালিয়ে ’, ‘ঝলক দিখ লাজাজরা নাচকে দিখা মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি তিনিটেম্পটেশন আইল্যান্ডঅনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। বড় পর্দায়ও দেখা গেছে তাকেগোল্ড’, ‘মেড ইন চায়না’, ‘ব্রক্ষাস্ত্রসিনেমায়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা