ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক

বিচ্ছেদের কথা জানালেন মৌনী

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:১৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:১৩:০৪ অপরাহ্ন
বিচ্ছেদের কথা জানালেন মৌনী
সংসার ভেঙেছে ভারতীয় অভিনেত্রী মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন একে অপরকে আনফলো করার পর থেকেই শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন। একপর্যায়ে সবাইকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছিলেন মৌনী। তাতেও লাভ হয়নি। ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশের পর অবশেষে মৌনী ও সুরজ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনা–কল্পনার পর বৃহস্পতিবার (১৪ মে) ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান তারা।

মৌনীর পোস্টে লেখা ছিল, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হস্তক্ষেপে আমরা হতাশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা পথে হাঁটার। এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।’

মৌনী জানান, বর্তমানে তারা দুজনই এই কঠিন সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে চান। তবে তাদের বন্ধুত্ব এবং একসাথে কাটানো সময় সব সময়ই মূল্যবান হয়ে থাকবে।

মৌনী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে অনুরোধ জানিয়ে লেখেন, ‘আমাদের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমার বা সুরজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। এই কঠিন সময়ে আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন—এটাই অনুরোধ।’

এর আগের দিনও ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি লিখেছিলেন, ‘সব গণমাধ্যমকে বিনীত অনুরোধ, কোনো মিথ্যা গল্প প্রকাশ করবেন না এবং আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন।’

একসময় নির্মাতা অয়ন মুখার্জির সাথে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদ্‌যাপনের সময় দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বসেছিল তাদের বিয়ের আসর।

ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ারের বাড়ি বেঙ্গালুরুতে। বিয়ের আগে তিনি দুবাইয়ে বসবাস করতেন বলেও জানা যায়। বিয়ের পর দীর্ঘ সময় ধরে এই জুটি নিজেদের ভ্রমণ, ডেট নাইট ও বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনী রায় অভিনয় করেছেন ‘কস্তুরি’, ‘নাগিন’ ইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকে। পাশাপাশি ‘নাচ বালিয়ে ৬’, ‘ঝলক দিখ লাজা’ ও ‘জরা নাচকে দিখা’র মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি ‘টেম্পটেশন আইল্যান্ড’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। বড় পর্দায়ও দেখা গেছে তাকে ‘গোল্ড’, ‘মেড ইন চায়না’, ‘ব্রক্ষাস্ত্র’ সিনেমায়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন