ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক

ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:১৪:২০ অপরাহ্ন
ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সাবেক শিক্ষক নাসরিন জাহান হজ পালনে গিয়ে সৌদি আরবের মদিনায় মৃত্যুবরণ করেছেন। তার এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



বিভাগীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সৌদি আরবের মদিনায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ধর্মীয় পবিত্র ইবাদত পালনে নিয়োজিত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।


বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমাম হোসাইন বলেন, ‘নাসরিন জাহান আমাদের বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে একই বিভাগে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তিনি খুবই মেধাবী, দায়িত্বশীল ও আন্তরিক মানুষ ছিলেন। চাকরিরত অবস্থায় তার ক্যানসার ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসা এবং পরিবারের সাথে থাকার জন্য তিনি নরওয়েতে যান। পরবর্তীতে শারীরিক অবস্থা ও দায়িত্ববোধের কারণে শিক্ষকতা পেশা থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। তার ক্যানসার সার্জিক্যালি রিমুভ হয়েছিল।


তিনি আরও বলেন, ‘এ বছর নাসরিন জাহান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান এবং মদিনায় অবস্থানকালে পরলোকগমন করেন। তার এই অকাল মৃত্যুতে আমরা বিজিই বিভাগ গভীরভাবে শোকাহত। আগামী সোমবার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ধর্মীয় পবিত্র সফরে গিয়ে তার মৃত্যু হওয়াকে অনেকেই সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন