ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক

পদ্মা ব্যারেজ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৩১:৩২ অপরাহ্ন
পদ্মা ব্যারেজ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল।

শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অভিন্ন নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ভারতের সাথে আলোচনা চলছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাসের মাধ্যমে সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ফারাক্কা বাঁধসহ অভিন্ন নদীগুলোর বিষয়ে চুক্তি ও সমাধানের জন্য পর্যায়ক্রমে কাজ চলছে। পার্শ্ববর্তী দেশের সাথে আলোচনার মাধ্যমে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

নদীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী, খাল ও জলাশয় খনন ও পুনর্খনন জরুরি। পানিপ্রবাহ ঠিক রাখতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ মরুকরণের ঝুঁকিতে পড়তে পারে।

এ সময় তিনি দাবি করেন, আগে যারা নদী দখল করেছিলেন, জনসচেতনতা ও ঐক্যের কারণে তারা এখন দখল ছেড়ে দিচ্ছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ৫৪টি নদী ভারতের সাথে এবং তিনটি নদী মিয়ানমারের সাথে যুক্ত। পদ্মা ব্যারেজ নির্মিত হলে দক্ষিণাঞ্চলের ২৪টি জেলা ও ১৬৩টি উপজেলায় নদীর প্রবাহ সচল রাখতে সুবিধা হবে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র রায়, নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করতোয়া নদীর ১১ দশমিক ৫০ মিটার এলাকায় প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন