ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন

ভারতীয় ক্রিকেটারের সাথে শেহনাজের প্রেমের গুঞ্জন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৪৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৪৫:২৭ অপরাহ্ন
ভারতীয় ক্রিকেটারের সাথে শেহনাজের প্রেমের গুঞ্জন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে স্টেডিয়ামে নিয়মিতই হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। মাঠে তার উপস্থিতি নিয়ে চলছে জল্পনা। কারণ, তিনি শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচেই নিয়মিত উপস্থিত হচ্ছেন। গুঞ্জন উঠেছে, দলটির ক্রিকেটার দেবদূত পাড়িক্কলের সাথে সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ।

যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি শেহনাজ বা দেবদূত। সম্প্রতি এক ম্যাচের সাইডলাইনে আলাপচারিতার সময় প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে শেহনাজ বলেন, ‘আমি বিরাটকে ভালোবাসি। আর মাঠে দেবদূত পাড়িক্কলকে খেলতে দেখতে ভালো লাগে।’ এর পর থেকেই দুজনকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়।

এর আগে শেহনাজ একটি রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘দিল আরসিবি মে হ্যায় (আমার মন পড়ে আছে আরসিবিতে)।’ সেই পোস্টও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এ ছাড়া কয়েকটি ম্যাচে গ্যালারিতে বসে আরসিবিকে উৎসাহ দিতেও দেখা গেছে তাকে। দলের জয়ের পর আরসিবির জার্সি পরে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করে শেহনাজকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘আরসিবির লাকি গার্ল’ বলেও আখ্যা দিয়েছেন।

পাঞ্জাবি বিনোদন অঙ্গনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শেহনাজ গিল। তবে ‘বিগ বস ১৩’–এ অংশ নেওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। পরে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এ ছাড়া ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবিতেও অভিনয় করেন তিনি। ছবিটি ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত।

সবশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইক কুড়ি’–তে দেখা গেছে শেহনাজ গিলকে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ