ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ইবোলা, ৬৫ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৫৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৫৬:০৮ অপরাহ্ন
কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ইবোলা, ৬৫ জনের মৃত্যু
ডেমোক্রটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন ইবোলা প্রাদুর্ভাবের কথা জানিয়েছে আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

আফ্রিকা সিডিসি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সংক্রমণের ঘটনা এবং ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগই সোনার খানি এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৫ মে) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পরিস্থিতি মোকাবিলায় কঙ্গো সরকার, প্রতিবেশী উগান্ডা ও দাক্ষিণ সুদান এবং আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে সীমান্ত নজরদারি ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৭৬ সালে বর্তমান কঙ্গোতে। ধারণা করা হয়, বাদুড় থেকে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়েছে। দেশটিতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব।

রোগটি শরীরের তরল পদার্থের সংস্পর্শ ও ক্ষতস্থানের মাধ্যমে ছড়ায়। এতে মারাত্মক রক্তক্ষরণ ও অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি থাকে।

ইবোলার প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, দুর্বলতা, মাথাব্যথা ও গলা ব্যথা। পরে বমি, ডায়রিয়া, ত্বকে র‍্যাশ ও রক্তক্ষরণ দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইবোলার গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ এবং এখনো এর নিশ্চিত কোনো চিকিৎসা নেই।

রাজধানী কিনশাশায় করা প্রাথমিক পরীক্ষায় বিশ্লেষণ করা ২০টি নমুনার মধ্যে ১৩টিতে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে ভাইরাসটির ধরন নির্ধারণে আরও পরীক্ষা চলছে।

আফ্রিকা সিডিসি জানিয়েছে, মৃত ৬৫ জনের মধ্যে চারজনের সংক্রমণ পরীক্ষাগারে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ইতুরি প্রদেশের রাজধানী নুনিয়াতে আরও কিছু সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার ফল এখনো আসেনি।

আফ্রিকা সিডিসির নির্বাহী পরিচালকবলেছেন, খনিশ্রমিকদের চলাচল, শহরাঞ্চলে সংক্রমণ এবং সীমান্তবর্তী মানুষের যাতায়াতের কারণে রোগটি আরও ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, আক্রান্ত এলাকা ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে মানুষের ব্যাপক চলাচল হচ্ছে। তাই আঞ্চলিক সমন্বয় অত্যন্ত জরুরি।
 

কমেন্ট বক্স