ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৪:২৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৪:২৪:২১ অপরাহ্ন
সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বুধবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বেলা পৌনে তিনটা থেকে শুরু হওয়া এ সংঘর্ষে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর প্রতিক্রিয়া হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে সংঘর্ষের সূচনা কেন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বেলা সাড়ে তিনটার দিকে এ প্রতিবেদন লেখার সময় সায়েন্স ল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি চলছিল। সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে অবস্থান নেন, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিলেন।

এ পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে দৌড়ে গিয়ে তাদের সামনে অবস্থান নিলে সিটি কলেজের শিক্ষার্থীরা পালিয়ে যান। এর পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার সিটি কলেজের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারেন।

এ সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাবসহ আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম