ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সঙ্গে কানাডীয় শ্বেতাঙ্গ গোষ্ঠীর বৈঠক

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১০:৫৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১০:৫৯:২৮ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সঙ্গে কানাডীয় শ্বেতাঙ্গ গোষ্ঠীর বৈঠক
কানাডার বৃহত্তম শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়ে উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সঙ্গে প্রশিক্ষণ ও বৈঠকে অংশ নিয়েছে বলে জানিয়েছে কানাডার গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম সিবিসি নিউজ। সংবাদমাধ্যমটির এক ভিজ্যুয়াল তদন্তে এ তথ্য উঠে এসেছে।


প্রতিবেদন অনুযায়ী, কানাডাভিত্তিক ‘সেকেন্ড সন্স কানাডা’ নামের সংগঠনের সদস্যরা গত মার্চে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও সাউথ ক্যারোলিনায় গিয়ে বিভিন্ন ‘অ্যাকটিভ ক্লাব’-এর সদস্যদের সঙ্গে প্রশিক্ষণ নেয়। তারা সাক্ষাৎ করে রবার্ট রান্ডোর সঙ্গেও, যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত উগ্র ফ্যাসিবাদী ‘অ্যাকটিভ ক্লাব’ আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।


সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ছড়ানো কিছু ছবিতে দেখা যায়, মুখ আড়াল করা কয়েকজন ব্যক্তি রবার্ট রান্ডোর সঙ্গে দাঁড়িয়ে আছেন। সিবিসি তাদের কয়েকজনকে ‘সেকেন্ড সন্স কানাডা’র সদস্য হিসেবে শনাক্ত করেছে।বিশেষজ্ঞরা বলছেন, এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির গুরুত্বপূর্ণ ইঙ্গিত।


যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক ডায়ালগ’–এর জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক স্টিফেন রয় বলেন, ‘কানাডা থেকে সদস্যদের যুক্তরাষ্ট্রে গিয়ে অংশ নেয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দেখায় যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সমস্যা শুধু কানাডার মধ্যে সীমাবদ্ধ নয়।’


প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কয়েকটি ‘অ্যাকটিভ ক্লাব’ আগেও কানাডায় এসে হ্যামিলটনভিত্তিক উগ্র নব্য-নাৎসি সংগঠন ‘ন্যাশনালিস্ট-১৩’-এর সঙ্গে যোগাযোগ করেছে। তবে ২০২৪ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম ‘সেকেন্ড সন্স কানাডা’ তাদের সদস্যদের যুক্তরাষ্ট্র সফরের ছবি প্রকাশ করেছে।


বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আন্তঃসীমান্ত যোগাযোগ ভবিষ্যতে উগ্রবাদী নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে পারে এবং নিরাপত্তা সংস্থাগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী