ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

সৃজনশীল মানুষ হতে সাহায্য করে, এমন শিক্ষাব্যবস্থা দরকার: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৪:৪৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৪:৪৫:১২ অপরাহ্ন
সৃজনশীল মানুষ হতে সাহায্য করে, এমন শিক্ষাব্যবস্থা দরকার: প্রধান উপদেষ্টা
দেশের শিক্ষাব্যবস্থাকে সৃজনশীলতার বিকাশে সহায়ক করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয় কার্যালয়ে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, "উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে আমাদের শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যা তরুণদের সৃজনশীলতা বিকাশে সাহায্য করবে।"

অধ্যাপক ইউনূস বলেন, "মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা তাদের চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তোলে। এটি একটি ত্রুটিপূর্ণ পদ্ধতি। আমাদের এই ব্যবস্থাকে সংস্কার করতে হবে।"

তিনি আরও বলেন, "শিক্ষাব্যবস্থায় পরীক্ষার নম্বরের গুরুত্ব কমিয়ে, সৃজনশীল চিন্তার উন্নয়ন ও তরুণদের বাস্তবমুখী শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে।"

প্রজন্মের মধ্যে দূরত্ব কমানোর ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বলেন, "তরুণ প্রজন্মের ভাষা, আকাঙ্ক্ষা এবং চিন্তাভাবনা বুঝতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে শেয়ার করার উপায় খুঁজে বের করতে হবে।" তিনি শিক্ষাক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তিরও প্রস্তাব দেন।

এই বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ