ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

লিভার নষ্ট হওয়ার আগেই শরীর যে ১৩টি ভয়ংকর সংকেত দেয়

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:১৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:১৮:১০ অপরাহ্ন
লিভার নষ্ট হওয়ার আগেই শরীর যে ১৩টি ভয়ংকর সংকেত দেয়
মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। প্রতিদিন নিঃশব্দে শরীরের বিষাক্ত পদার্থ ছেঁকে ফেলা, খাবার হজমে সহায়তা করা, প্রয়োজনীয় পুষ্টি তৈরি এমন শতাধিক কাজ করে যাচ্ছে এই অঙ্গটি। কিন্তু সমস্যা হলো, লিভার ক্ষতিগ্রস্ত হতে শুরু করলেও অনেক সময় শরীর প্রথমদিকে তেমন কোনও স্পষ্ট সংকেত দেয় না। আর সেই কারণেই অনেকেই দেরিতে বুঝতে পারেন বিপদের কথা।তবে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, কিছু সাধারণ উপসর্গও হতে পারে লিভারের গুরুতর সমস্যার ইঙ্গিত। তাই সময় থাকতে সচেতন হওয়া জরুরি।

যেসব কারণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে

লিভারের নানা ধরনের রোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস এ, বি ও সি ভাইরাস লিভারে প্রদাহ তৈরি করে এবং ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। এ ছাড়া সিরোসিস হলে লিভারে স্থায়ী দাগ তৈরি হয়। সুস্থ টিস্যুর জায়গায় দাগ জমতে থাকলে একসময় লিভার ঠিকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে।

বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যাও দ্রুত বাড়ছে। অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপন এর বড় কারণ। আবার অতিরিক্ত মদ্যপানের কারণেও হতে পারে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। কিছু ক্ষেত্রে লিভারে ক্যানসারও হতে পারে। আবার শরীরের অন্য কোনো অংশের ক্যানসার লিভারে ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটে।

লিভার খারাপ হলে শরীর যেসব সংকেত দেয়: লিভারের সমস্যা শুরুতেই ধরা না পড়লেও কিছু লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়। যেমন—


চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া এটা সাধারণত জন্ডিসের ইঙ্গিত দেয় 
পেটব্যথা বা পেট ফুলে যাওয়া
খুব সহজে শরীরে কালশিটে পড়ে যাওয়া
ত্বকে চুলকানি
পা বা গোড়ালি ফুলে যাওয়া
চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়া
ক্ষুধামন্দা
বমি বমি ভাব বা বমি
সবসময় দুর্বল লাগা বা অতিরিক্ত ক্লান্তি
সাদা বা ফ্যাকাশে রঙের পায়খানা
রক্তচাপ কমে যাওয়া
ভারসাম্য হারানো বা বিভ্রান্তি
হাত কাঁপা বা শরীরে কম্পন হওয়া


তবে এসব উপসর্গ অন্য রোগের কারণেও হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। তাই চিকিৎসকরা লিভারের সমস্যা শনাক্ত করতে সাধারণত রক্ত পরীক্ষা করেন। প্রয়োজনে আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই কিংবা বায়োপসিও করতে হতে পারে।


লিভার সুস্থ রাখতে: যেকোনও রোগের ক্ষেত্রেই সুস্থ থাকতে সচেতনতা জরুরি। লিভার ভালো রাখার ক্ষেত্রেও একটু সচেতনতাই অনেক বড় জটিলতার থেকে প্রতিরোধ তৈরি করতে পারে। চিকিৎসকরা লিভার সুস্থ রাখতে যেসব বিষয়ে মেনে চলার পরামর্শ দিয়েছেন: 


অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন।
ধূমপান ও মাদক থেকে দূরে থাকুন।
নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখুন।
অন্যের রেজর বা ব্যক্তিগত জিনিস ব্যবহার করবেন না।
ওষুধ খাওয়ার আগে সতর্কতা জেনে নিন।
চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ওষুধ বা ভিটামিন খাবেন না।
স্বাস্থ্যকর খাবার খান।
নিয়মিত শরীরচর্চা করুন।
ওজন নিয়ন্ত্রণে রাখুন।
লিভার আমাদের শরীরের এমন একটি অঙ্গ, যা নীরবে প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজ করে যায়। কিন্তু অসুস্থ হলেও অনেক সময় শুরুতে তেমন লক্ষণ দেখা যায় না। তাই শরীরের ছোট ছোট পরিবর্তনও অবহেলা করা উচিত নয়। সময়মতো সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ এই তিনটিই পারে লিভারকে সুস্থ রাখতে এবং বড় ধরনের জটিলতা এড়াতে।


সূত্র: পিআইএইচ হেলথ 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে