ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নিহত পাঁচজনের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৫৮:১৭ অপরাহ্ন
গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নিহত পাঁচজনের দাফন সম্পন্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নিহত একই পরিবারের পাঁচ সদস্যকে পটুয়াখালীর বাউফলে পাশাপাশি দাফন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহতরা হলেন- মোহাম্মদ আবুল কালাম (৪৫), তার স্ত্রী সায়মা আক্তার (৩৫), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ছোট মেয়ে কথা () পরিবারের সবাই নারায়ণগঞ্জে একসাথে বসবাস করতেন।

গত ১০ মে ফতুল্লার ভূঁইগড় গিরিধারা এলাকার একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হলে বিকট বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের পাঁচজনই দগ্ধ হন। পরে দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে প্রথম মারা যান আবুল কালাম। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে একে একে মারা যায় সাত বছরের কথা, ছেলে মুন্না মেয়ে মুন্নি। সর্বশেষ শুক্রবার সকালে মারা যান সায়মা আক্তার। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

শুক্রবার রাতে ঢাকা থেকে মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছায়। স্বজনদের কান্নায় স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। শনিবারের জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে পরিবার নিয়ে থাকতেন আবুল কালাম। সীমিত আয়েও সন্তানদের লেখাপড়ার বিষয়ে তিনি ছিলেন আন্তরিক।

নিহতদের এক স্বজন বলেন, একসাথে পাঁচজনের মরদেহ গ্রামের বাড়িতে আসবে, এমন দৃশ্য কখনো কল্পনাও করিনি। একটা পরিবার পুরো শেষ হয়ে গেল। 


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে