ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নিহত পাঁচজনের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৫৮:১৭ অপরাহ্ন
গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নিহত পাঁচজনের দাফন সম্পন্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নিহত একই পরিবারের পাঁচ সদস্যকে পটুয়াখালীর বাউফলে পাশাপাশি দাফন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহতরা হলেন- মোহাম্মদ আবুল কালাম (৪৫), তার স্ত্রী সায়মা আক্তার (৩৫), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও ছোট মেয়ে কথা (৭)। পরিবারের সবাই নারায়ণগঞ্জে একসাথে বসবাস করতেন।

গত ১০ মে ফতুল্লার ভূঁইগড় গিরিধারা এলাকার একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হলে বিকট বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের পাঁচজনই দগ্ধ হন। পরে দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে প্রথম মারা যান আবুল কালাম। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে একে একে মারা যায় সাত বছরের কথা, ছেলে মুন্না ও মেয়ে মুন্নি। সর্বশেষ শুক্রবার সকালে মারা যান সায়মা আক্তার। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

শুক্রবার রাতে ঢাকা থেকে মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছায়। স্বজনদের কান্নায় স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। শনিবারের জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে পরিবার নিয়ে থাকতেন আবুল কালাম। সীমিত আয়েও সন্তানদের লেখাপড়ার বিষয়ে তিনি ছিলেন আন্তরিক।

নিহতদের এক স্বজন বলেন, একসাথে পাঁচজনের মরদেহ গ্রামের বাড়িতে আসবে, এমন দৃশ্য কখনো কল্পনাও করিনি। একটা পরিবার পুরো শেষ হয়ে গেল। 


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী